• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:০৩:৩৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মতলবে মধ্যরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

২৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪১:৪১

মতলবে মধ্যরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়, যার ফলে লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। স্থানীয়রা শুরুতে নিজ উদ্যোগে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে কার্যক্রম শুরু করেন এবং চার ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার মালিক মো. শাহজালাল জানান, আগুনের সময় তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন, মালামাল, মেশিন, মোটর এবং কারখানা মিলিয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।

মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কয়েলের পাউডার বানানো তিনটি মেশিন, চারটি মোটর এবং মজুদকৃত মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭