• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:২৩:২৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০৩:৩৩

টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রকৃত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি এবং জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোড ও আমিন বাজার এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমে ভিক্টোরিয়া রোডের মারুফ ইলেকট্রনিক  নামক একটি দোকানে তদারকি করা হয়। সেখানে দেখা যায়, তীব্র গরমের চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১০০ টাকা ক্রয়মূল্যের চার্জার ফ্যান ৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত মুনাফা করার এই অপরাধে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এরপর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং  ফিলিং স্টেশনে অভিযান চালায় অধিদপ্তর। দীর্ঘদিন ধরে তেল কম দেওয়ার অভিযোগ থাকায় পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার করে তেল কম দিচ্ছে। এই কারচুপির দায়ে ফিলিং স্টেশন মালিককেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের জানান, তীব্র গরমে পণ্যের বাড়তি চাহিদা বা অন্য কোনো অজুহাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মুনাফা করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯