• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৬:১১:০০ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৪:৩৫

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আজ ৯ জানুয়ারি শুক্রবার ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Ad

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্ত এলাকায় ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে।

Ad
Ad

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩ এবং এর উৎপত্তিস্থল তাজিকিস্তান, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্প পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানকে প্রভাবিত করেছে।

স্থানীয় গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয় এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে এবং একাধিক ফল্ট লাইনের সংযোগের কারণে এখানে ভূমিকম্পের ঘটনা নিয়মিত ঘটে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us