• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:০৪ (08-Feb-2026)
  • - ৩৩° সে:
বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ

বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে।৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদের নেতৃত্বে বাট্টাজোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ প্রচারণা ও গণসংযোগ করা হয়।এসময় উপজেলা বিএনপির সদস্য শাহিনুজ্জামান শাহীন,  বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদুসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।প্রচারণা কালে দেশের উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।