• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৩৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম হলো নির্বাচন : কবির আহমেদ ভুইয়া

২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১১:০৪

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম হলো নির্বাচন : কবির আহমেদ ভুইয়া

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপি থেকে  মনোনীত প্রার্থী জেলা বিএনপি সদস্য আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার একমাত্র মাধ্যম হলো নির্বাচন, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্রে প্রবেশ করতে পারবো।

২ জানুয়ারি শুক্রবার জুম্মা বাদ উপজেলার কুটি ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব কুদ্দুস পাসেঞ্জারের জানাযায় নামাজ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।  

এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, সাধারণ সম্পাদক মো. শরিফুল হক স্বপন, সহ-সভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, এই আসন থেকে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার, উপজেলা জামায়তের নায়েবে আমির মাওলানা শিবলী নোমামী, এই আসনে স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন হাজারী, কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমু প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় কবির আহমেদ ভুইয়া বলেন,  আমি দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোঁজ খবর নিয়েছি। ভবিষ্যতেও থাকতে চাই।  

তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশের মানুষ শোকাহত। বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম, গনতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে অনেক নির্যাতন ও জেল জুলুম ভোগ করতে হয়েছে।  তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন গনতন্ত্র রক্ষার মূলমন্ত্র। আমরা সেই পথ ধরেই গনতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যাব। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে আমরা সমাপ্ত করবো।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশ মুহ্যমান। আমরা আশা করি যথাসময়ে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মাধ্যমে দেশ গনতন্ত্রে প্রবেশের পথ আরও সুগম হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০