• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:২৯:০৫ (14-Aug-2026)
  • - ৩৩° সে:
পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ডেস্ক রিপোর্ট: সাত সহকারী পুলিশ সুপার পদপর্যায়ের কর্মকর্তা ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।১৩ আগস্ট বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) ও রেলওয়ে পুলিশে কর্মরত কর্মকর্তাও রয়েছেন।অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পদপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন—নুরে আলম সিদ্দিকী, মো. নূরুল মোতাকিন, কাজী ওয়ায়েজ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরিয়া, মো. রবিউল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।সরকারি চাকরি আইন অনুযায়ী, জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকার কোনো সরকারি কর্মচারীকে নির্দিষ্ট বয়স বা চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অবসরে পাঠাতে পারে। এ আদেশের ফলে সংশ্লিষ্ট ৫৬ কর্মকর্তার চাকরির অবসান কার্যকর হয়েছে।