• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:৩৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

২১ অক্টোবর ২০২৫ সকাল ০৮:২৩:০৯

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

Ad

২০ অক্টোবর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আলাদা নয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Ad
Ad

অবসরে যাওয়া দুই সিনিয়র সচিব হলেন— মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। অন্য ৭ সচিবরা হলেন— মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে বিবেচনা করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪








Follow Us