• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:২১:৫২ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

পুলিশের ঊর্ধ্বতন ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:২২

পুলিশের ঊর্ধ্বতন ৫৬ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডেস্ক রিপোর্ট: সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত ৪৯ জন পুলিশ কর্মকর্তা চাকরির ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

অবসরপ্রাপ্ত ৪৯ পুলিশ পরিদর্শক বিভিন্ন জেলা, ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার সমপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় অবসর দেওয়া হয়েছে।

তারা হলেন—ঢাকা র‍্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সার্কেলর সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকা মোহাম্মদপুর র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

আরও পড়ুন

জুমার খুতবায় নাশকতা সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩