• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪৪:০৫ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

১৮ জুন ২০২৬ রাত ০৮:২৩:৩২

পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

অনলাইন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্ক ও অসদাচরণের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

১৮ জুন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সর্বশেষ তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরের বিষয়ে মতামত চেয়ে বিষয়টি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠায়। সেখানে মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টে বিভিন্ন সময়ে পরীমণির বাসায় তার উপস্থিতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

সূত্র জানায়, ২০২১ সালের বোট ক্লাব ঘটনার পর পরীমণির দায়ের করা মামলার তদন্ত চলাকালে ডিবিতে জিজ্ঞাসাবাদের সময় তার সঙ্গে পরিচয় হয় তৎকালীন ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের। এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠে।

পরবর্তীতে ঘটনাটি নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রকাশিত হয়। ২০২১ সালের আগস্টে পরীমণির গ্রেফতারের পর বিষয়টি আরও আলোচনায় আসে।

সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়া শেষে গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us