মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) নামে এক জনের মৃত্যু হয়েছে।আজ ২৯ এপ্রিল বুধবার সকাল আনুমানিক ৬টায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত শামীম মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার খবর পেয়ে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।