• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৮:২৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে বজ্রপাতে ১ জনের মৃত্যু

২৩ মে ২০২৬ বিকাল ০৩:১২:২৪

দোয়ারাবাজারে বজ্রপাতে ১ জনের মৃত্যু

‎সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামে এক হাঁস পালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৩ মে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত শফিক মিয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন ও হাওরে হাঁস চরানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো শফিক মিয়া সুড়িরগাঁও হাওরে হাঁস ছড়াতে যান। এসময় আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দেয় এবং কিছুক্ষণ পর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।

এদিকে শফিক মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, শফিক মিয়া ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।
‎
‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮