• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩০:৪২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫১:৪৮

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপু প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জারজিত হোসেন (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া জোলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জারজিত হোসেন উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান বলেন, জারজিত হোসেন সম্পর্কে আমাদের চাচা হয়। সে কলার জমিতে কাজ শেষে বাড়ি আসছিল। এ সময় হঠাৎ বজ্রপাত তার শরীরে লাগে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, জারজিত হোসেন পেশায় একজন দিনমজুর। সে ভাটপাড়া জোলের মাঠে কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় হালকা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাত কৃষক জারজিত হোসেনের শরীরে আঘাত হানলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক নাহিদ হাসান বলেন, জারজিত হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় পেয়েছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭



Follow Us