• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৬:৩৮ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

২১ জুন ২০২৬ রাত ০৯:২৭:১৬

সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

২১ জুন রোববার বিকেলে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বলিয়ারপুর এলাকার পাচানি পাড়ার বাসিন্দা মৃত বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে কুটি ব্যাপারী (৫৪)। তিনি ওই কৃষিজমির মালিক ছিলেন। অন্য দুজনের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের সূত্রে জানাযায়, বিকেলে কয়েকজন মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও জানাযায়, নিহত দুজনকে হেমায়েতপুর এলাকা থেকে কৃষি জমিতে দিনমজুর হিসেবে কাজের জন্য আনা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বলেন, বিকেলে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
২১ জুন ২০২৬ রাত ০৯:২৭:১৬









Follow Us