• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৮:১৭

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মুহিদ (২৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

Ad

২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট বিনবিনার চর-এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিখোঁজ কলেজ ছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। তিনি চীন থেকে সম্প্রতি অনার্স শেষ করে এসেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লেখা পড়া করতে দীর্ঘ দিন চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে আসেন মেহেদি হাসান মুহিদ। মঙ্গলবার দুপুরে স্থানীয় তিনজন বন্ধু মিলে আউলিয়ার হাট বিনবিনার চর এলাকায় তিস্তা নদীতে নেমে গোসল করছিলেন মুহিদ। এ সময় ২ বন্ধু উঠে এলেও মুহিদ স্রোতের চাপে নদীর গভীরে তলিয়ে নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল ৫টা) তার সন্ধান মেলাতে পারেনি।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস দায়িত্বে থাকা লিডার শরিফুল ইসলাম বলেন, রংপুর থেকে ডুবুরি দল নেয়া হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাথে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তার সন্ধান এখনো মিলেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us