• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:৩১:২৭ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

পানিতে ডুবে দাদি-নাতি নিহত, নিখোঁজ আরেক নাতি

২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:২৬

পানিতে ডুবে দাদি-নাতি নিহত, নিখোঁজ আরেক নাতি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের দিরাজ মাতব্বরের ডাঙ্গীতে কুমার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দাদি-নাতি নিহত হয়েছে। এ সময় অপর আরেক নাতি নিখোঁজ রয়েছে।

Ad

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার দীরাজ উদ্দিন মাতুব্বরের স্ত্রী কমলা বেগম (৭০), তার ছেলে তোতা মৃধার ছেলে মফিজ (১২), আরেক ছেলে শরিফ উদ্দিন মৃধার ছেলে সোয়াদ (১১)।

Ad
Ad

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে দিরাজ মাতব্বরের ডাঙ্গীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে দাদি কোমলা বেগম (৭০) দুই নাতি তফিজ ও সোয়াদকে নিয়ে গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে দাদি কমলা বেগম ও নাতি তফিজের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। অপর নাতি সোয়াদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। ধারণা করা হচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে দাদি দুই নাতিকে নিয়ে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে। এর ভিতরে দাদি ও তার বড় নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে। এখনও ছোট নাতি সোয়াদের খোঁজ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
ভোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ট্যাটাস ভাইরাল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৪:৪৯

নড়াইলয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
নড়াইলয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১২:০৭


ছোট ভাইয়ের মৃত্যুসংবাদে বড় ভাইয়েরও মৃত্যু
ছোট ভাইয়ের মৃত্যুসংবাদে বড় ভাইয়েরও মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৬:০১


ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ
ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৫:৫২





Follow Us