• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:১২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

৮ মার্চ ২০২৬ দুপুর ১২:১৮:৫০

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকি ছবি

স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মৌহাট এলাকায় পানিতে ডুবে মো. রাসেল রানার ছেলে মো. তনহা আলী (১৫ মাস) প্রাণ হারিয়েছে।

আজ ৮ মার্চ রোববার সকালে ঘরের পাশে রাখা চাড়ির পানিতে ডুবে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি খেলার জন্য বাইরে বের হয়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে চাড়ির পানিতে ডুবে থাকতে দেখে উদ্ধার করেন।

পরবর্তীতে শিশুটিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেরিন সুলতানা শাপলা তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, শিশুটির মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির পাশে থাকা চাড়িতে পড়ে সে ডুবে মারা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭