জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপিকে কটাক্ষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে’।আজ ৩০ আগস্ট রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।পাটওয়ারী লেখেন, ‘বিএনপি নামক আয়নাঘর থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের [হাতে] বন্দী থাকার বিষয় নয়। জুলাই সনদকে মুক্ত করতেই হবে।’২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা নিয়ে তৈরি করা জাতীয় দলিল হলো জুলাই সনদ। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদ প্রণয়ন করে।