• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৯:৫৭ (01-May-2026)
  • - ৩৩° সে:

নাসিরুদ্দিন পাটোয়ারীকে রাঙ্গামাটি ছাড়ার আল্টিমেটাম

২০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

নাসিরুদ্দিন পাটোয়ারীকে রাঙ্গামাটি ছাড়ার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করার ঘটনা ঘটেছে।

জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করে বনরূপার দিকে এগোতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের আটকে দেন। এ সময় তারা এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তারা ১০ মিনিটের মধ্যে তাকে রাঙ্গামাটি ত্যাগের আল্টিমেটাম দেন।

Ad
Ad

২০ জুলাই রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

Ad

সমাবেশ শেষে দ্রুতই সভাস্থল ত্যাগ করেন নাগরিক কমিটির নেতারা। ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বনরূপার দিকে আসতে চাইলে পুলিশ ও এপিবিএন সদস্যরা তাদের কাঠালতলী মোড়ের সামনে আটকে দেন।

এ সময় সড়ক বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭










Follow Us