গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার মধ্যরাতে রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী ও নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ।রেলওয়ে পুলিশ জানায়, গরমের কারণে রাতে দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।সূত্র: যমুনা টিভি