• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৪:৪১ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

১৯ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৩:৫০

লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

নাটোর (লালপুর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বউ ও মায়ের ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।

১৮ অক্টোবর শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুর রেললাইন সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম রাজন আলী। তিনি লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।

পারিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ মাস আগে রাজন আলীর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তার সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতো। কিছুদিন আগে স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যান। শনিবার সকালে রাজনের মায়ের সঙ্গেও ঝগড়া হয়। এরপর অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান এবং পরে আর ফিরে আসেননি।

দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রাজন আলী কাটা পড়ে নিহত হন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রাসেল আলী মরদেহটি শনাক্ত করেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯