• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৪:৫৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

২ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৭:২৮

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সুফিয়া বেগম(৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

১ জুলাই বুধবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম আব্দুল আজিজের স্ত্রী ও শহরের ডাকাপাড়া এলাকার বাসিন্দা।

এদিকে নিহতের পরিবার জানায়, মাগরিবের নামাজের পর থেকেই নিখোঁজ ছিলেন সুফিয়া বেগম। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহ শনাক্ত করেন তারা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রাতে জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'জামালপুর এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে পরিচয় না মেলায়, পরবর্তীতে পিবিআই-এর সহায়তায় আঙুলের ছাপ নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯