• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৪১:৩২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
সিলেটে ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটে ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে কম্বল, শাড়ি, মদ, জিরাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৪৮।১৬ আগস্ট রোববার দুপুরে সিলেট বিজিবি-৪৮ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই দিনে সিলেট সেক্টরের ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকার বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।সীমান্ত পার করে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল চোরাকারবারিরা। জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চা-পাতা, কম্বল, জিরা, চকলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ।জব্দ করা এসব পণ্যসামগ্রীর বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক আরও জানান, দেশজুড়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত পেরিয়ে অবৈধ মালামাল যাতে দেশের অভ্যন্তরে বা বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি কাজ করছে।