• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৭:১৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্ত থেকে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:২৫:১৯

সিলেট সীমান্ত থেকে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে ফের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। ৫ জানুয়ারি সোমবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের চেষ্টাকালেও বেশ কিছু পণ্য জব্দ করেন জওয়ানরা।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি।

এ সময় অবৈধভাবে আনা বিপুল পরিমাণ চিনি, পোস্তদানা, কেনু, মহিষ, গরু ও মাদক জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। অভিযানকালে চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেটকার জব্দ করে। জব্দ হওয়া পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানি মালামাল বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯