• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৭:২০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্ত থেকে কোটি কোটি টাকার চোরাই পণ্য জব্দ

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৩:৪৬

সিলেট সীমান্ত থেকে কোটি কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আনা প্রায় দুই কোটি টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৪ ডিসেম্বর শনিবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা। ১৫ ডিসেম্বর রোববার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, ডিবিরহাওর, উৎমা, লবিয়ার বিওপির জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

আটক মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩০০ টাকা বলে জানানো হয়।

এদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার ১২ ও ১৩ ডিসেম্বর আরও প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য ও বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছ জব্দ করা হয়।

এছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ দেখানো হয়েছে। আটক এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা বলে জানানো হয়।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯