রাজধানীতে আগামীকাল যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
অনলাইন ডেস্ক: রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় আগামীকাল ৫ অক্টোবর সোমবার জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা গ্যাস থাকবে না। ৪ অক্টোবর রোববার এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এতে বলা হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ০৫/১০/২০২৬ তারিখ (সোমবার) দুপুর ১২টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৭ ঘন্টা শ্যামপুর শিল্প এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে কর্তৃপক্ষ।