• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩২:৩০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে

২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ট্রান্সফার শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পেট্রোবাংলা জানিয়েছিল, মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। এতে সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছিল।

পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়ার উন্নতি হলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৮:০২


‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:০১



গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬