রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
অনলাইন ডেস্ক: রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোড এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।২১ জুলাই মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার।পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সূত্র: যমুনা টিভি