• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৯:১৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৮:৩২

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন রাজধানীর বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল বিকেল ৫টা নাগাদ ঢাকায় আনার পথে মৃত্যু হয় নুরজানহান বেগমের। পরে তার মরদেহ রাত ১টার দিকে চট্টগ্রামের দেওয়ান হাটে তার বাবার বাড়িতে নেয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নুরজাহানকে।

এদিকে, সকাল ৭টায় নুরজাহানের ছেলে ১৭ বছর বয়সী শাওন রাজধানীর বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, তাকে কুমিল্লায় তার দাদার বাড়িতে দাফন করা হবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এর আগে, ২৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে হালিশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে চারটায় হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় না। তবে কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে এমন ঘটনা ঘটেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬