• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৪:১১ (15-Jul-2026)
  • - ৩৩° সে:

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৪

১৫ জুলাই ২০২৬ সকাল ১১:৩৪:১১

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

১৩ জুলাই সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহত অপর তিন শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, ১৭ হাজার টাকার বিনিময়ে সড়ক কেটে ওই বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার চুক্তি হয়েছিল। এ কাজে অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে রাতে কাজ শুরু করা হয়। মাটি খুঁড়ে পাইপে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন।

তিনি আরও জানান, গুরুতর আহত আরিফুলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার
১৫ জুলাই ২০২৬ সকাল ১১:২৪:৫৫






বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
১৫ জুলাই ২০২৬ সকাল ১০:১৩:০৬


Follow Us