• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫২:৪৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

২০ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৫১:৪০

কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। ১৯ নভেম্বর বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শফিকুল ইসলাম, মোতালেব হোসেন, শাহিন মিয়া, আলী হোসেন, শামীম হোসেন।

এর মধ্যে আলী হোসেন ও শামীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কাজ করার সময় হঠাৎ সিলিন্ডার থেকে দ্রুতগতিতে গ্যাস লিক হতে থাকে। আশপাশে ছড়িয়ে পড়া গ্যাস পাশের চায়ের দোকানের আগুনে সংস্পর্শে এসে মুহূর্তেই আগুনের বড় শিখায় রূপ নেয়।

এতে ওয়ার্কশপ মালিক মোতালেব হোসেন, চায়ের দোকানে বসা শফিকুল ইসলাম, শাহীন হোসেন, চা দোকানদার আলীসহ দগ্ধ হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তানহা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বাকিরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮