• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০৪:৩৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:
জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়ায় ভাড়া ফ্ল্যাট থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৯ আগস্ট শনিবার সকালে ফ্ল্যাটের ভেতরে ছাদের রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।এর আগে, ২৮ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে বাবার বাড়ি থেকে নান্দিনা পূর্বপাড়ার ভাড়া বাসায় ফেরেন দুই সন্তানের জননী শারমিন আক্তার।নিহত শারমিন আক্তারের বাড়ি সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামে। দুই সন্তানকে নিয়ে তারা নান্দিনা পূর্বপাড়ায় আব্দুল বারেকের বাসার তৃতীয় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন।জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।