সাভার প্রতিনিধি: সাভারে শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে দুই মাসের অন্তঃসত্তা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় খবর পেয়ে নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার।


আত্মহত্যা করা ওই গৃহবধূর নাম নদীয়া আক্তার (২৫), তিনি সাভারের পৌর ৪নং ওয়ার্ড মধ্যপাড়া এলাকার নয়ন ইসলাম শুভর স্ত্রী ছিলেন।
নিহতের পরিবার জানায়, ঘটনার দিন যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে তার স্বামীসহ বেশ কয়েকজন তাকে মারধর করে নির্যাতন করে। পরে খবর পেয়ে ঐ গৃহবধূর পরিবার মঙ্গলবার বিকেলেই তাকে উদ্ধার করে বাবার বাড়ি বিরুলিয়ার সামাইর এলাকায় নিয়ে যান। পরে বুধবার আবারও মোবাইল ফোনে হুমকি-ধামকি ও গালিগালাজ করলে ওই গৃহবধূ বাবার বাড়িতে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
পরে মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে সাভার থানা পুলিশ। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, ওই গৃহবধূর পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available