• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৪:২৮:২৩ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

৭ মে ২০২৫ সকাল ০৯:৩৪:৫৬

চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে সাবিনা ইয়াসমিন (৪৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

৬ মে মঙ্গলবার সকালে উপজেলার মোগলহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাবিনা ইয়াসমিন একই এলাকার চায়ের দোকানদার ছগরু রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাবিনা দীর্ঘদিন পেটের অসুখে ভুগছিলেন। অনেকদিন চিকিৎসা নেয়ার ফলে অনেক টাকা খরচ হয়। এর ফলে টাকার জন্য শরীরের সুচিকিৎসা করতে না পেরে এবং পেটের অসুখের যন্ত্রণায় মঙ্গলবার সকালে নিজ ঘরের উয়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, সাবিনা দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগতেছিল। এজন্যে এই অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪





ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
ঈদ-ভ্রমণ হোক ব্যথামুক্ত ও নিরাপদ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:৩৩


ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
১৬ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৪:৫৬



Follow Us