• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৫২:৩২ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন আহত আতঙ্কে এলাকাবাসী

মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন আহত আতঙ্কে এলাকাবাসী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে পাগলা কুকুরের কামড়ে ৩জন গরুতর আহত হয়েছেন। আর এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।পৌরসভার আকাশী ফুলবাড়ী (উত্তরপাড়া) এলাকায় কুকুরের আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে তিন থেকে চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কুকুরটি হঠাৎ করে পথচারী ও গৃহপালিত প্রাণীর ওপর হামলা চালায়। এতে আহত হন ফুলবাড়ী (উত্তরপাড়া) গ্রামের লাল চাঁন মিয়া (৭০) রানিয়াদ ফুলবাড়ী গ্রামের ইব্রাহিমের স্ত্রী (৬০) এবং আটগাছা গ্রামের আরও একজন ব্যক্তি। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের স্কুল, মাদ্রাসা ও কলেজে যাতায়াত নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন।এ বিষয়ে এলাকার কয়েকজন জানিয়েছেন, কুকুরটি হয়তো পাগল হয়ে গেছে এ জন্য যখন যেখানে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। তাই এ এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।