• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

১২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১২:৫৩

সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মো. জাকির হোসেন (২২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।

১১ জানুয়ারি রোববার দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। সোমবার সকালে লালপুর গ্রামে তাকে দাফন করা হয়।

নিহত জাকির হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের কলআলা বাড়ির মো. রফিকের ছেলে। তিনি কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় নেতা ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি সামছুল হক সামু পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, প্রায় এক মাস আগে জাকির হোসেনকে একটি কুকুর কামড়ায়। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি এবং তখন চিকিৎসা নেননি। রোববার সকাল থেকে তার শরীরে বিষক্রিয়া দেখা দিলে বিষয়টি পরিবার ও স্থানীয়দের নজরে আসে।

তিনি আরও জানান, অসুস্থ অবস্থায় প্রথমে জাকির হোসেন কাউকে তার কাছে আসতে নিষেধ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০