• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৩৮ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫০:২০

কটিয়াদীতে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। আতঙ্কিত এলাকাবাসীর অনুরোধে মসজিদে মাইকিং করে জনসচেতনতার উদ্যোগ নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন মো. শামসুদ্দিন মিয়া (৬৫), ইমামুদ্দিন (৭), দুলেনা বেগম (৫০), আবিদ (৮), চরু মিয়া (৭), রাব্বি (৭), ফাতেমাসহ অন্তত ১৫ জন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ইসমাইলকে পাঠানো হয়েছে ঢাকা মহাখালী হাসপাতালে, শামসুদ্দিনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুলেনা বেগমকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ঈশা খাঁন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের সংকট থাকায় রোগীদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫



লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
লিভ-ইনের পর বিয়ে নিয়ে হয়রানি, অভিনেতা গ্রেফতার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৪৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০৬


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংশোধন, প্রজ্ঞাপন জারি
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৫৭

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:৪৭