• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৩১:২৭ (11-Mar-2026)
  • - ৩৩° সে:
গাজীপুর-১ আসনে নবনির্বাচিত এমপি মজিবুর রহমানকে সংবর্ধনা

গাজীপুর-১ আসনে নবনির্বাচিত এমপি মজিবুর রহমানকে সংবর্ধনা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি)-কে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২২ ফেব্রুয়ারি রবিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বেগম সুফিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসন নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান গাজীপুর-১ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।