• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২২:৫৮ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর-৩ আসনে ঐতিহাসিক বিজয়, সাংসদ হলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু

১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:০০

গাজীপুর-৩ আসনে ঐতিহাসিক বিজয়, সাংসদ হলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর-সদর একাংশ) আসনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬১,৯০৪ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

Ad

এই বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো শ্রীপুর উপজেলার মাটি থেকে উঠে আসা কোনো সন্তান ধানের শীষ প্রতীক নিয়ে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হলেন। স্থানীয়দের দীর্ঘদিনের বঞ্চনা ও 'বাইরের প্রার্থীর' বৃত্ত ভেঙে এই জয়কে 'আত্মপরিচয়ের বিজয়' হিসেবে দেখছেন ভোটাররা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গাজীপুর-৩ আসনে মোট ১৮০টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে ডা. বাচ্চু পেয়েছেন ১,৬১,২৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হক (রিকশা প্রতীক) পেয়েছেন ৯৯,৩৫৪ ভোট।

Ad
Ad

শ্রীপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং গাজীপুর সদরের ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে অতীতে বিএনপির প্রার্থী হয়েছেন অনেকেই, কিন্তু তাঁরা ছিলেন স্থানীয় নন। স্থানীয় কর্মীরা বছরের পর বছর ধরে দলের জন্য কাজ করলেও প্রতিনিধিত্ব ছিল অন্যদের হাতে। এবার ডা. বাচ্চুকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় রাজনীতিতে ঐক্য ফিরে আসে এবং জনসমর্থনে জোয়ার সৃষ্টি হয়।

ডা. বাচ্চুর পরিচিতি ও ত্যাগ, ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করা ডা. বাচ্চু ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতা। রাজনৈতিক দুঃসময়ে প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত হওয়া, মামলা ও কারাবরণসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। পাশাপাশি, করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক চিকিৎসক হিসেবেও তিনি অত্র এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন।

বিজয়ের পর আবেগাপ্লুত কন্ঠে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, "এই বিজয় আমার নয়, এটি শ্রীপুরবাসীর স্বপ্নের বিজয়, আস্থার বিজয়। দীর্ঘ ৪৭ বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, আমার প্রতি মানুষের এই অগাধ বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব এবং জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে উৎসর্গ করব।"

স্থানীয়রা বলছেন, এই ফলাফল গাজীপুর-৩ এর রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us