• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১১:৩১ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীর দুটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৭

নীলফামারীর দুটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নীলফামারী প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুই আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

Ad

৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Ad
Ad

ঘোষিত তালিকা অনুযায়ী‌ সংসদীয় আসন-১৩ নীলফামারী-২ (সদর) আসনে দলের প্রার্থী নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।

একইভাবে সংসদীয় আসন-১৫ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

মনোনয়ন ঘোষণার পর নীলফামারী ও সৈয়দপুর জেলা বিএনপি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের প্রকাশ দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন। এছাড়াও প্রার্থীদের পক্ষে তৃণমূল পর্যায়ে সমর্থন জোরদারের আলোচনা শুরু হয়েছে।

তবে নীলফামারী-১(ডোমার-ডিমলা) ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের প্রার্থী এখনও চুড়ান্ত ঘোষণা করা হয়নি। এ দুটি আসনে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা জানার অপেক্ষায় রয়েছেন জেলার রাজনৈতিক অঙ্গণের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us