• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:২৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে লুট হওয়া ১২টি গরু ও ট্রাক উদ্ধার

২৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:৪৯

সীতাকুণ্ডে লুট হওয়া ১২টি গরু ও ট্রাক উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রামের) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় ট্রাকসহ  লুট হওয়া  ১২টি কোরবানির গরু  উদ্ধার করেছে পুলিশ।

২৬ মে সোমবার রাত ১২ টার দিকে বায়জিদ লং রোড় থেকে তথ্যের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান, এসআই ইদ্রিস, এসআই শফিউল কাজ শুরু করে। আসামীদের ফেলে যাওয়া মোবাইর থেকে তথ্য সংগ্রহ করে সকল আসামিদেরকে চিহ্নতি করা হয়।  ট্রাক সহ ২ জন আসামি গ্রেফতার করে গরু উদ্ধার করা হয়।

জানা যায়, গত শনিবার (২৪মে) দিবাগত রাতে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ী মাহফুজ পিকআপ ভ্যানে করে ১২টি কোরবানির গরু নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় অতিক্রম কালে ডাকাতরা ট্রাকের গতিরোধ করে ১২ কোরবানির গরু লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এরপর ব্যবসায়ী মাহফুজ রোববার দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গরুগুলো উদ্ধারে জোর চেষ্টা চালান। এরপর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, ওসি সহ অফিসার নিয়ে অভিযান পরিচালনা করে ১২টব গরুসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো.মজিবুর রহমান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬