• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ১১ নারী শিশু উদ্ধার

৫ মার্চ ২০২৫ সকাল ১০:২৫:৪৯

টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ১১ নারী শিশু উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকা থেকে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে অপহৃত ১১ নারী ও শিশুকে  উদ্ধার করা হয়েছে। ৪ মার্চ মঙ্গলবার টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনী। অভিযান পরিচালনাকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭