• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:৫২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে উচ্ছেদ অভিযানে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২১:০৯

মুরাদনগরে উচ্ছেদ অভিযানে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

৭ জানুয়ারি বুধবার বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত উপজেলার বাংগরা বাজার থানা এলাকার রাজাবাড়ী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট বেদখলমুক্ত করা হয়।

মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. সাকিব হাসান খান জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শিশু মিয়ার ছেলে তাজুল ইসলাম, নূরুল ইসলাম আবন এবং ওসমান মিয়ার ছেলে আবুল বাশারসহ ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘ দিন যাবৎ সরকারি ভূমি জবরদখল করে রেখেছিল। এ সংক্রান্ত বিষয়ে একই গ্রামের নূরুল হক ভূঁইয়ার ছেলে ইয়ার হোসেন এবং আবদুল হক দারোগার ছেলে শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন।

জেলা প্রশাসনের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কয়েক দফায় সরেজমিন পরিদর্শন করে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দাখিল করা হয়। যার ভিত্তিতে উচ্ছেদের নির্দেশ দেয় জেলা প্রশাসন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

সহকারী কমিশনার মো. সাকিব হাসান খান বলেন, “গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে বৈলঘর মৌজায় উচ্ছেদকৃত ভূমির বাজার মূল্য প্রায় কোটি টাকা।

উচ্ছেদ অভিযান পরিচালনা কালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মো. শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ এবং বাংগরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০