• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৫৩:৩৩ (18-Sep-2026)
  • - ৩৩° সে:
সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ: আসাদুল হাবিব দুলু

সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ: আসাদুল হাবিব দুলু

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। এই উদার জমিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান পাশাপাশি বসবাস করছেন।  কোনো প্রকার সহিংসতার স্থান এখানে নেই।যারা ধর্মের নামে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ।৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে লালমনিরহাট শহরে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ‍তিনি।সভায় বক্তৃতা করেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।সভা শেষে এক বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেন।