• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৭:৫০ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস-এটিই লালমনিরহাটের পরিচয়: আসাদুল হাবিব দুলু

১৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩৯

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস-এটিই লালমনিরহাটের পরিচয়: আসাদুল হাবিব দুলু

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা-পাড়ের এই মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে লালমনিরহাটের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে।

তিনি বলেন, “তিস্তা ও ধরলাসহ নদ-নদীকে ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত। “বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। সীমান্ত বাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ-প্রতিটি ক্ষেত্রেই এ জেলার রয়েছে অপার সম্ভাবনা।”

১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সার্কিট হাউসে ‘হামার লালমনি’ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।

আরও পড়ুন

তরুণদের ওপর ভর করে দেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় জামায়াত

লালমনিরহাটের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই জনপদের মানুষের জীবনযাপন, লোকসংগীত, লোকঐতিহ্য ও উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির মূল্যবান সম্পদ। উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের শেকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করতে হবে। ঐতিহ্য ও সম্ভাবনার সমন্বয়ে লালমনিরহাটকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির লীলাভূমি হিসেবে গড়ে তোলা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪



বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৪