• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:০০:১৪ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়, প্রয়োজন শিল্পায়ন: আসাদুল হাবিব দুলু

১১ মে ২০২৬ বিকাল ০৫:১১:০৪

শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়, প্রয়োজন শিল্পায়ন: আসাদুল হাবিব দুলু

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ। শুধু চাকুরি দিয়ে এ বিরাটসংখ্যক তরুণের কর্মসংস্থান সম্ভব নয়। প্রয়োজন শিল্পায়ন। এটি একদিকে তরুণদের উপার্জনের আয়োজন করবে অন্যদিকে দেশকে অগ্রগতির দিকে ধাবিত করবে।

তিনি বলেন, লালমনির হাটের মাটি খুবই উর্বর। এখানে প্রচুর পরিমাণে ধান, ভুট্টা, আলু উৎপাদন হয়। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে শিল্পদ্যোক্তাদের আহ্বান জানান।

১১ মে সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল চাকরি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এ চাকরি মেলার আয়োজন করে। মেলা থেকে লালমনিরহাটের দক্ষ-অদক্ষ ১০০০ তরুণকে চাকুরি দেয়া হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১




দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:৪৭


মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:২৭