• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ সকাল ০৮:৪৬:৩২ (18-Sep-2026)
  • - ৩৩° সে:

শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

১ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪০:২০

শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ১০ দিনব্যাপী জেলা বৃক্ষমেলা-২০২৬ ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

৩১জুলাই শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সব কাজেই চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। গাছের ফলমূল মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে।’

জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শাইখুল আরেফিন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম রাশেদুন্নবী এবং নার্সারি মালিক রাসেল ভুঁইয়া।

মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের পর ত্রাণমন্ত্রীসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামী ১০ দিন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা বৃক্ষমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
ডিবি হেফাজতে ওসি রাকিবুল হাসান
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৫:২৬

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
বিচার বিভাগে বড় রদবদল, বদলি ও পদায়ন ৯৯ বিচারক
১৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৮:০১




দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২১:১০

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৪:৪৭


মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৩:২৭