• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:৫৪:৩৮ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবারকে প্রশাসনের সহায়তা

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহত জয়নালের পরিবারকে প্রশাসনের সহায়তা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে প্রাণ হারানো জয়নাল আবেদীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন।৮ জুলাই বুধবার দুপুরে নিহত জয়নালের স্ত্রীর হাতে নগদ পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।গত ২৬ জুন সকালে বকশীগঞ্জের মির্ধাপাড়া এলাকার জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর ঘরে ফেরেননি। পরদিন সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ভারত থেকে নেমে আসা বন্য হাতির দল প্রায়শই এই লোকালয়ে তাণ্ডব চালায়। ধারণা করা হচ্ছে, লাকড়ি সংগ্রহের সময় তেমনই এক দলছুট হাতির আক্রমণের শিকার হন জয়নাল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন নিহত জয়নালের স্ত্রী জমিরন বেগমের হাতে পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।এদিকে, পাহাড়ি এই সীমান্ত অঞ্চলে বন্য হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।