• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:৩৯:৪৩ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

১৯ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:০৩

ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

১৯ মার্চ বুধবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ১০০ জন উপকারভোগীর মাঝে দুই হাজার টাকা করে নগদ অর্থ এবং ৩০০ জনের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪