• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৪:৩৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

তুরাগে অগ্নিদুর্গতদের মাঝে জামায়াতের সহায়তা প্রদান

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০১

তুরাগে অগ্নিদুর্গতদের মাঝে জামায়াতের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১২ এপ্রিল রোববার সকালে তুরাগ থানার বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্যসামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়।

তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমীর কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অগ্নিদুর্গতদের পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, দাতা সংস্থা এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন।

সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে তারা ইবাদত হিসেবে মনে করেন এবং যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, নাগরিকদের দুর্দশা নিরসনে রাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২