• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৬:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

৮ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০২:৩৫

লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন উপজেলার ৭টি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন।  

এ সময় এজিএস ইটভাটাকে ২ লাখ, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ, এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকাসহ মোট ১৫ লাখ টাকা জরিমানা করে ও কাঁচা ইট বিনষ্টসহ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত -২০১৯) লালপুর উপজেলার ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট উৎপাদন ও বিধি অমান্য করে, ভাটা পরিচালনা করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২